‘এলপিজি অটোগ্যাস এসোসিয়েশন সিলেট জোনাল’র আহ্বায়ক কমিটি গঠন

‘বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন’র সিলেট জোনাল কমিটির পরিচালনায় আহ্বায়ক পরিষদ গঠন করা হয়েছে। এ কমিটি দ্রুত সময়ের মধ্যে পরবর্তী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ করবেন।

জানা গেছে, গত বছর এ এসোসিয়েশনের সিলেট জোনাল কমিটির ২০২৩-২০২৫ সালের পরিচালনা পরিষদের মেয়াদ শেষ হয়ে যায়। পরে গত বছরের ২ সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট জোনাল কমিটি পুনর্গঠনের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হয়। পরবর্তীতে ওই বছরের ১৮ ডিসেম্বর পুনরায় জোনাল কমিটিতে অন্তর্ভুক্ত হতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র দাখিল করার জন্য সিলেট জোনের হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ দেয়া হয়। কিন্তু পূর্ণাঙ্গ জোনাল কমিটি গঠন করতে না পারায় গত শনিবার (৪ এপ্রিল) এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট জোনের ২০২৩-২০২৫ সালের জোনাল কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী- পরবর্তী পূর্ণাঙ্গ মেয়াদের সিলেট জোনাল কমিটি গঠন না হওয়া পর্যন্ত গঠিত আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবেন। তবে এ আহ্বায়ক কমিটি দ্রুত সময়ের মধ্যে পরবর্তী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ করবেন।

এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল মাওলার সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির শনিবারের সভায় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি আব্দুল্লাহ আল কাফী, টি মাশফু ববি, মো. আব্দুস সবুর মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াহিয়া হোসেন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির ভূঁইয়া, যুগ্ম-অফিস সচিব ছয়ফুল আলম, কার্যনির্বাহী সদস্য মো. ফরহাদ হোসেন, মোহাম্মদ আলী রুমি এবং এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ জোনের সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম প্রমুখ।

‘বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন’র সিলেট জোনাল আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন-
আহ্বায়ক মুজিবুর রহমান মানিক, যুগ্ম-আহ্বায়ক মো. শামীম আহমেদ ও মো. রিয়াদ উদ্দিন, সদস্যসচিব ছয়ফুল আলম, যুগ্ম-সদস্যসচিব কৈশর আহমেদ এবং সদস্য খান মুহাম্মদ ফরিদ উদ্দিন, মো. সায়েম আহমেদ, শের আলী হেলাল চৌধুরী, মো. মাহবুবুল আলম, মো. রফিকুল ইসলাম, মো. সাইফুল হুদা, জোবায়ের আহমেদ চৌধুরী, আমিনুর রহমান লিপন, মো. দেলোয়ার হোসেন, মিজানুর রহমান খসরু, মির্জা আফজাল মামুন বেগ ও সৈয়দ মোহাম্মদ জুয়েল।