কওমি কণ্ঠ রিপোর্টার :
উন্নয়ন ও সংস্কারকাজের জন্য রবিবার (১৯ এপ্রিল) সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
শনিবার (১৮ এপ্রিল) বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়- রবিবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত মহানগরের পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মাদিনা মার্কেট, সুবিদবাজার এলাকার লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি ও এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।