কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট-গোলাপগঞ্জ সড়কে দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ হাসান (২৪) বিয়ানীবাজার উপজেলার মাটিজুরা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও চালকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতের মোটরসাইলের রেজিস্ট্রেশন নাম্বার সিলেট-ল ১২-৭১৬৪। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে ছিলো। তবে কোনো গাড়ির সংঘর্ষে নাকি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
মৃত্যুর বিষয়টি কওম কণ্ঠকে নিশ্চিত করেছেন গোলাপঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম।