সিলেটের র‍‍্যাবের জালে ৪ নারী-পুরুষ 

কওমি কণ্ঠ রিপোর্টার :

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ২৪ কেজি গাঁজাসহ ২ নারী ও ২ পুরুষকে আটক করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ৭নং উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সায়েরা বেগম (৩৭), সাইলা খাতুন (৪৫), অনিকুল ইসলাম (২০) ও ওয়াসকুরুনি (২৫)। 

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- অভিযানকালে এ ৪ জন পালানোর চেষ্টা করছিলেন।  র‍‍্যাব ধাওয়া করে তাদের আটক করে। এসময় তাদের দুটি ট্রাভেল ব্যাগ ও ১টি স্কুল ব্যাগ থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করে র‍‍্যাব। 

পরে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।