সোমবার সিলেটের যেসব স্থানে ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সঞ্চালন লাইনে সংস্কার কাজের জন্য সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-৩ এর নির্বাহী প্রকৌশলী।  

তিনি জানান- মহানগরের আওতাধীন সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখোলা, বারখলা, গালিমপুর, শিববাড়ী, জৈনপুর, পৈত্যপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া, সোনারগাঁও রয়েল সিটি, খোজারখোলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ষাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট, পালপুর, শ্রীরামপুর, গোটাটিকর, শিববাড়ী বাজার, চান্দাই ও বিসিক এলাকায় সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে সংস্কার কাজ শেষে হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।