কারিগরি শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

কওমি কণ্ঠ রিপোর্টার :

৩৩ শতাংশ কোটা সংস্কারের দাবি এবং বৈষম্যমূলক আন্তঃমন্ত্রণালয় কমিটি বাতিলের দাবিতে সিলেটে আন্দোলনকারী কারিগরি শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। 

এতে অন্তত শিক্ষার্থী ও শিক্ষকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে আন্দোলনারীদের দাবি। 

তারা জানান- আহত কয়েকজনকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেখা গেছে- মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট মহানগরের চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। সেখানে তারা আধা ঘণ্টারও বেশি সময় বিক্ষোভ প্রদর্শন করে পার্শ্ববর্তী শহিদ মিনারে অবস্থান নেন। তবে কিছুসংখ্যক ছাত্র তখনো সড়কে থেকে যান। 

খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল সেখানে এসে সড়ক থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সরে যাওয়ার আহ্বান জানায় । এসময় শিক্ষার্থীরা সেনাবাহিনীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে পুলিশ ও সেনাবাহিনী মিলে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এসময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।