কওমি কণ্ঠ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাড. এমরান আহমদ চৌধুরীকে সমর্থন দিয়েছেন আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলাম। এই সংগঠনগুলোকে ‘ফুলতলি মসলক’ নামেই সবাই চেনেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়াি) বিয়ানীবাজার পৌরশহরের সুপাতলা এলাকার দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত নেতারা বলেন- বিয়ানীবাজার–গোলাপগঞ্জ অঞ্চলের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্ব অপরিহার্য। সেই বিবেচনায় ধানের শীষের প্রার্থীকে সমর্থন জানানো হয়েছে।
সভায় নেতৃবৃন্দ আরও বলেন- অ্যাড. এমরান আহমদ চৌধুরী এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। তার নেতৃত্বে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে গতি আসবে।
বিএনপির পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমদ রেজা, যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন প্রমুখ।
অন্যদিকে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামের পক্ষে বক্তব্য রাখেন- আল ইসলাহর সংগঠক আব্দুর রহমান নিজামী, উপজেলা শাখার সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক গৌছ উদ্দিন, পৌর সভাপতি হাজী বদরুল ইসলাম, উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি হাফিজ জফরুল আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিফজুর, পৌর সভাপতি রিফাত আহমদ ও কলেজ সভাপতি মফিজ উদ্দিন।
এদিকে, বৃহস্পতিবার দিন ও বুধবার রাতে (৫ ও ৪ ফেব্রুয়ারি) গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে পথসভা, উঠানবৈঠক, গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ঘরে ঘরে ধানের শীষ প্রতীকের রব উঠেছে। এতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচারে নেমেছে। কিন্তু কোনো মিথ্যা প্রচারণাই সিলেট-৬ আসনে বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। মানুষ এখন সব বুঝে। কোনো প্রলোভনের ফাঁদে পা দেয় না মানুষ। ১২ ফেব্রুয়ারি জনগণ সকল অপশক্তিকে রুখে দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করবেই ইনশা আল্লাহ।
ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত কর্মসূচিগুলোর মধ্যে ছিলো- বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর এলাকায় ব্যবসায়ী সমিতি সুতারকান্দির সঙ্গে মতিবিনিময়, গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের বাগলায় উঠানবৈঠক, বুধবারীবাজার ইউনিয়নের বাণীগ্রামে পথসভা, বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামের পাঞ্জিপুরি এলাকায় নির্বাচনি সভা ও ফুলবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডে মহিলা সমাবেশ।
এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা নাজিম উদ্দিন লস্কর, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মঈন উদ্দিন সুহেল, সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মন্নান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক সম্পাদক এম সাইফুর রহমান, উপজেলা বিএনপির সহ-কোষাধক্ষ্য নজির আহমদ মেম্বার, দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশীদ, সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক নজরুল কিবরিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান সানু, সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, নুরুল হুদা রুবেল, বিএনপি নেতা কামরুজ্জামান, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ চৌধুরী, জেলা যুবদলের সদস্য এবি কালাম, যুুবদল নেতা জামিল আহমদ চৌধুরী ও ইউনিয়ন ছাত্রদলে সাবেক সভাপতি সালাউদ্দিন প্রমুখ।