ফিজার ইফতারসামগ্রীতে পোড়া তেল!

কওমি কণ্ঠ রিপোর্টার :

মিষ্টিজাত দ্রব্য তৈরি ও বিক্রয় প্রতিষ্ঠান ফিজা এন্ড কোং-কে ইফতারসামগ্রীতে পোড়া তেল ব্যবহার করায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধববার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে সিলেট মহানগরের সুবিদবাজারস্থ ফিজার শাখায় এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৯ এর টিম সহযোগিতা করে।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু।

তিনি জানান- স্থানীয় কয়েকজন গ্রাহকের দেওয়া তথ্যের ভিত্তিতে ফিজার সুবিদবাজার শাখায় অভিযান চালিয়ে পোড়া তেল দিয়ে ইফতার সামগ্রী তৈরির প্রমাণ পাওয়া গেছে। এ অপরাধে ফিজার ওই শাখাটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক জরিমানার টাকা আদায় করা হয়।