কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট-বিয়ানীবাজার সড়কের চারখাই পুলিশ ফাঁড়ির সামনে সড়ক দুর্ঘটনায় বাঁধন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাঁধন চারখাই এলাকার নোয়াখানি গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে ফুটবল খেলোয়াড় ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাঁধন মোটরসাইকেলযোগে বিয়ানীবাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হলে তিনি গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মাহিন (১৮) নামের আরেক কিশোর গুরুতর আহত হয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।