আরিফের কাছে ‘পাত্তাই পেলেন না’ জামায়াতের জয়নাল

কওমি কণ্ঠ রিপোর্টার :

ভোটের ব্যবধান ১ লাখ ১৫ হাজার ৮৪৩। এ যেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের জয়নাল আবেদীন ‘পাত্তাই পেলেন না’ সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইঘাট-জৈন্তাপুর) আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বড় ব্যবধানে বিজয় পেয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সব কেন্দ্রের প্রাথমিক ফলাফলে দেখা গেছে- আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট।

আর তার নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন পেয়েছেন ৬৫ হাজার ৭৭৬ ভোট।

প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন, আলহামদুলিল্লাহ, আমি আনন্দিত। এত অল্প সময়ে সিলেট-৪-এর মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি আপ্লুত। সে ঋণ কোনোভাবেই শোধ করার নয়। আল্লাহ যেন সিলেট-৪ আসনবাসীর বিশ্বাস ধরে রাখার তাওফিক দেন। আমি সবার সহযোগিতা চাই।

উল্লেখ্য, সিলেট-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৯৩৩, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৭ হাজার ১৩১, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮০১ এবং হিজড়া ভোটার ১ জন। ভোটাররা ১৭২ কেন্দ্রে এবং ১০০৮টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।