প্রয়োজনে মধ্যপ্রাচ্য প্রবাসীদের দেশে আনা হবে: মন্ত্রী আরিফ

কওমি কণ্ঠ রিপোর্টার :

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতি খারাপ হলে ওই অঞ্চলের প্রবাসীদের দেশে ফেরানোর পরিকল্পনাও রয়েছে সরকারের।

আজ রবিবার (৮ মার্চ) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মধ্যপ্রচ্যে চলমান যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা প্রকাশ করে আরিফুল হক চৌধুরী বলেন- কিছু প্রভাব তো পড়বেই।তবে সরকার রেমিট্যান্সযোদ্ধাদের জন্য নানা উদ্যোগ নিয়েছে। দ্রুতই তা দৃশ্যমান হবে। এর সুফল আপনারা শীঘ্রই দেখতে পারবেন।

এর আগে জেলা আইশৃঙ্খলা কমিটির সভায় আরিফুল হক চৌধুরী বলেন- সিলেট জেলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, সরকারি সম্পদ বালু-পাথর লুট প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর হতে নির্দেশ দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, অপরাধীদের কোনো দল নেই। কেউ যদি সরকারি দলের পরিচয় দিয়েও দুর্নীতি করে, তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।