এবার পাম্পে তেল নিতে দেখাতে হবে ড্রাইভিং লাইসেন্স

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে এবার নতুন নিয়ম চালুর নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী (পিপিএম- সেবা)।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি জানান- এখন থেকে মোটরসাইকেলের তেল সংগ্রহের ক্ষেত্রে ৩টি শর্ত মানতে হবে। 

সেগুলো হলো- তেল সংগ্রহকারী ব্যক্তির অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মোটরসাইকেলটি অব্যশই রেজিস্ট্রেশনকৃত হতে হবে এবং মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট থাকতে হবে।

এসব শর্ত পরিপালনে ব্যর্থ হলে সকল ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে তেল সরবরাহ না করতে বলেছে পুলিশ। 

এসএমপি কমিশনার জানান- আইন অমান্যকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।