কওমি কণ্ঠ রিপোর্টার :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক (মেয়র পদমর্যাদার) আব্দুল কাইয়ুম চৌধুরী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তিনি নগরভবনে সদ্যবিদায়ী প্রশাসক সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী নগরবাসীর প্রত্যাশা পূরণে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম জোরদার করা, নাগরিক সেবার মানোন্নয়ন নিশ্চিত করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে সোমবার সিলেটসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ করে সরকার। সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পান জেলা বিএনপির সভাপতি- ত্যাগী নেতা আবদুল কাইয়ুম চৌধুরী।
তিনি ঢাকায় ছিলেন। আজ বুধবার দুপুর সিলেট আসেন। দুপুর ১১টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সেখানে দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে আবদুল কাইয়ুম চৌধুরী পবিত্র হযরত শাহজালাল (রহ.)–এর মাজার এবং রে হযরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করেন।
পরে তিনি আনুষ্ঠানিকভাবে সিলেট সিটি করপোরেশন–এর কার্যালয়ে উপস্থিত হয়ে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।